• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি: লিটন

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি

Advertisements

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের আয়োজনে দুই দিনব্যাপী ৮ম আন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের রাসিক মেয়র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এরআগে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাত সহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. মান্নান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর  ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ,  সচিব প্রফেসর হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমা রহমান। স্বাগত বক্তব্য দেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহম্মেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনের এই মেলায় ১২১টি স্টল প্রদর্শিত হয়।


আরো খবর