• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা চাঁদ

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পের বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
চারঘাট উপজেলা বিএনপির সভপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, চাদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে আওয়ামী সরকারের বেশীর ভাগ সময় জেলে কাটিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ।

Advertisements


আরো খবর