• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু
রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেমাবার দুপুরে আঞ্চলিক নির্বাচন  অফিস থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ এই মনোনয়মপত্র সংগ্রহ করেন।
এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, এড. ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আজকে আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারা বাংলাদেশে এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের অতি দ্রুত যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজকে যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।
প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোন সংকট আছে কিনা জানতে চাইলে রিটন বলেন, দেখুন মিজানুর রহমান মিনু এই রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিক্সায় বিভিন্নভাবে ঘুরে বেড়ান। সেদিক থেকে নিরাপত্তা নিয়ে ভাবছিনা। আমরা মনে করি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে, এই নগরীতেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা রাজশাহীর পরিবেশও কিছুটা হলেও ক্ষর্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আশা করব আমাদের প্রার্থীর নিরাপত্তা দেয়ার জন্যও কিছু একটা করা দরকার।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা সতস্পূর্তভাবে ভোট দিবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোন সমস্যা ঘটাতে পারবে না। আর তারা যদি কোন সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে যাতাবাদী দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে আমরা আমাদের প্রার্থী রাজশাহী -২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন উত্তোলন করলাম। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে আমরা জয়যুক্ত হবো।

Advertisements


আরো খবর