• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নদ-নদী, পুকুর-জলাশয় রক্ষার দাবিতে নগরীতে বাপার মানববন্ধন

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

‘পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে, পরিবেশ দূষণ থেকে রাজশাহী রক্ষা পাবে’ এ স্লোগানে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার বেলা ১০ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে, পদ্মা নদী ছাড়াও রাজশাহী অঞ্চলের ছোট ছোট নদ-নদী, খাল বিল পুকুল জলাশয় দখল ও দুষণ মুক্ত করার দাবি জানানো হয়।

রাজশাহী বাপার সভাপতি মো. জামাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পদ্মা নদীর বেশীর ভাগ এখন দখল হয়ে গেছে। পদ্মার ভেতরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বানিজ্যিক স্থাপনা, ক্লাব, বিভিন্ন গোষ্ঠীর অফিস দোকান-পাট। গত এক দশকে রাজশাহী নগরের অসংখ্য পুকুর জলাশয় ভরাট করা হয়েছে। এখন এসব ভরাট অব্যাহত রয়েছে। পুকুর ও নদী খেকোদের বিরুদ্ধে প্রমানসহ প্রশাসনে বার বার আবেদন করা হলেও কার্যকরি কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। ফলে রাতারাতি পুকুর জলাশয় ও নদ নদী দখলে চলে যাচ্ছে। এসব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামীতে নদী ও পুকুর জলাশয় দখলমুক্ত করে পরিবেশ উন্নয়নে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, বাপা কেন্দ্রী কমিটির সদস্য আফজাল হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সিনিয়র সাংবাদিক স. ম সাজু, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রন, নারী নেত্রী ডা. সেলিনা বেগম, কেএম জোবায়েদ হোসেন জিতু,জাহিদ হাসান, ফরহাদ হোসেন রিংকু. সোনিয়া খাতুন ও চাইনা বেগম প্রমুখ।

 


আরো খবর