• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ আটক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
রাজশাহীতে বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ আটক
রাজশাহীতে বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ আটক

বিজিবির অভিযানে ৩০ বোতল ফেনসিডিল ৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) শুক্রবার পুথক অভিযানে এসব মাদক উদ্ধার করেন।। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চারঘাট থানার সিপাহীপাড়া এলাকার আমবাগানের ভিতর থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেনসিডিল ২০ বোতল এবং ভারতীয় মদ ৪ বোতল জব্দ করা হয়।

অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে চারঘাট থানার মুক্তারপুর এলাকায় পদ্মা নদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা এবং ভারতীয় ফেনসিডিল ১০ বোতল মালিকবিহীন আটক করে।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে বিজিবি।


আরো খবর