• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

দশম গ্রেডের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও ক্লিনিকে দ্বিতীয়দেনের মতো অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির কারণে হাসপাতাল ও ক্লিনিকে বন্ধ হয়ে যায় নির্ণয়ে সব ধরণের স্বাস্থ্য পরীক্ষা।

Advertisements

এতে দুর্ভোগে পড়েন রোগীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল থেকেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়। এছাড়া কর্মবিরতি পালন করা হয় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।

মেডিকেল টেকনোলোজিস্টরা জানায়, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি থাকলেও রোগীদের কথা বিবেচনা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচিতে বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুনসহ অন্যরা।


আরো খবর