• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া অনুষ্ঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের চিফ পেশ ইমাম নাজমুল আলম।

Advertisements

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।


আরো খবর