• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. স্বপন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাদিপুর মহল্লায়।

র‌্যাব জানায়, স্বপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। তিনি একটি অটোরিকশায় করে এসব অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বপন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আরো খবর