• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতববেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধনট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন।

Advertisements

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান।


আরো খবর