• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদকে মনোনীত করায় আনন্দে ভাসছে চারঘাট-বাঘা

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
রাজশাহী-৬আসনে আবু সাইদ চাঁদকে মনোনীত করায় আনন্দে ভাসছে চারঘাট-বাঘা
রাজশাহী-৬আসনে আবু সাইদ চাঁদকে মনোনীত করায় আনন্দে ভাসছে চারঘাট-বাঘা

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃণমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ।

Advertisements

দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন। জানা যায়, ইতঃপূর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষমনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের। আবু সাইদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট- বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণ প্রিয় সহধর্মিণী কে।

তবুও ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ।


আরো খবর