• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে পদ্মার পানিতে বুদ বুদ নিয়ে চাঞ্চল্য

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
গোদাগাড়ীতে পদ্মার পানিতে বুদ বুদ নিয়ে চাঞ্চল্য
গোদাগাড়ীতে পদ্মার পানিতে বুদ বুদ নিয়ে চাঞ্চল্য

গোদাগাড়ী উপজেলায় পদ্মানদীর পাড়ে ক্রমাগত উঠছে বুদ বুদ। সেখানে দিয়াশলাই দিয়ে আগুন দিলে বালুতেই জ¦লছে আগুন । এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদ বুদ দেখতে পান স্থানীয়রা। এরপর গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ নদীরপাড়ে ভিড় করেন।

Advertisements

বুধবার সকাল থেকেও সেখানে আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদীপাড়ে গিয়ে ভিড় করতে থাকেন। খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদও। তিনি ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু থেকে প্রায় অর্ধশত স্থান থেকে বুদ বুদ উঠছে। এলাকার বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। গতকাল এলাকার লোকজন এই বুদ বুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জলিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেন, ‘এখানে অসংখ্য বুদ বুদ বের হচ্ছে। এখন কোন কারণে এটি হচ্ছে তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না তা জানতে পরীক্ষার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।


আরো খবর