• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিদিধি
সর্বশেষ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সোমবার সকালে শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। যুবদল-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপিডিক্স, মেডিসিন, গাইনি রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার, যুগ্ম আহবায়ক মোঃ মোসলেম উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সংগঠনের সভাপতি প্রমুখ।

গ্রামীণ জনগণ এখনো পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। ক্যাম্পে নারী ও প্রবীণ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।


আরো খবর