• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।

Advertisements

যারাই ক্ষমতায় এসেছে, তারা শাসনের বদলে শোষণ করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র হরণ করে দুঃশাসন, জুলুম ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরে আসেনি বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না। আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে, তবে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, জেলা সেক্রেটারি তারিক উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব ফয়সাল হোসেন মনি, ইসলামিক শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হাফেজ শফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি আবুল বাশার প্রমুখ।


আরো খবর