• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মাদক ও ইমো প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
মাদক ও ইমো প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার
মাদক ও ইমো প্রতারক চক্রের ৩ জন গ্রেপ্তার

নাটোরের লালপুরে বিকাশ, নগদ, ইমু হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে মাদক এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও সিমসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলেন, নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে আল বায়েজিদ (২০)। এসময় তাদের কাছে ৬ টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। লালপুরবাসীকে আহ্বান জানাবো নাটোরের এই বদনাম বন্ধ করার জন্য। আপনাদের সন্তানদেরকে এবং যুব সমাজকে মানুষকে প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।


আরো খবর