• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু
চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

রাজশাহীর চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষক ও জামায়াত নেতা নাজমুল হকের (৫২) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমুল হক উপজেলার জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি জাফরপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

Advertisements

তিনি চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শলুয়া ইউনিয়ন জামায়াতের জাফরপুর ওয়ার্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হক বুধবার সকাল ৮টার দিকে নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় তাকে বিষধর সাপে দংশন করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ বলেন, সাপে কামড় দেওয়ার পর তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরও বাঁচানো সম্ভব হয়নি।


আরো খবর