• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় বিপুল সংখ্যক ট্যাবলেটসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
নওগাঁয় বিপুল সংখ্যক ট্যাবলেটসহ আটক ৩
নওগাঁয় বিপুল সংখ্যক ট্যাবলেটসহ আটক ৩

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।

Advertisements

আটক কালাম হোসেন সখিদার (৩৪) নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে, কাজল কুমার (৪০) নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে ও রিমন মিয়া (১৪) বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মূল মাদক কারবারি দুইজন ও তাদের সহযোগী একজন শিশুসহ মোট ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো খবর