• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহী শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহী শাখার উদ্বোধন
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গণে সমিতির শাখাটির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সমিতির পৃষ্ঠপোষক আবু সুফিয়ান।

Advertisements

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্য সে অবসরপ্রাপ্ত হোন আর কর্মরত হোন সবাই একই পরিবারের অংশ। এই সমিতির মাধ্যমে তাঁদের সাথে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের জন্য অমূল্য সম্পদ। তারা আজীবন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অবসরের পরও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের যেকোনো প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে আইনগত সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোরশেদ আলম, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন ।


আরো খবর