• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারত থেকে ফিরলেন নিখোঁজ গোমস্তাপুরের জাকির

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ভারত থেকে ফিরলেন নিখোঁজ গোমস্তাপুরের জাকির
ভারত থেকে ফিরলেন নিখোঁজ গোমস্তাপুরের জাকির

রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ভেতরে ভিড়। কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। সকালের কড়া রোদ পেরিয়ে দুপুর গড়িয়েছে, কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের অপেক্ষার শেষ নেই। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে যেতে চান। কিন্তু ভিসা পেতে অনেকেই ভুয়া কাগজপত্র জমা দিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে।
সোমবার সকালে দিনাজপুর থেকে রাজকুমার রায় নামের এক ব্যক্তি এসেছিলেন রাজশাহীর ইন্ডিয়ান ভিসা সেন্টারে। অন্যান্য ভিসা প্রত্যাশীর মত তিনিও দাঁড়িয়েছিলেন লাইনে। বুকে ব্যথা ও শরীরে টিউমারের সমস্যায় ভুগছেন তিনি। আশায় বুক বেঁধে ভিসা জমাও দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি জানতে পারলেন, তার জমা দেওয়া রিপোর্ট ভুয়া। এমনকি যে চিকিৎসকের প্রেসক্রিপশন তিনি দিয়েছেন তিনি কখনোই সেই চিকিৎসকের কাছে যাননি।

Advertisements

হতাশ কণ্ঠে রাজকুমার বলেন, আমি তো জানতামই না কাগজগুলো ভুয়া। এক আত্মীয়ের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করি। তারা শুধু এনআইডি আর জমির দলিল নিতে বলেছিল। সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে। পরে আবার দেড় হাজার টাকা দাবি করেছে। আমি প্রতারণার শিকার হয়েছি।

ভারতীয় সহকারী হাইকমিশনের তথ্য বলছে, প্রতিদিন গড়ে ১৫০টি ভিসা আবেদন জমা পড়ে রাজশাহীতে। এর মধ্যে অনেকেই ভুয়া কাগজপত্র জমা দিচ্ছেন। খ্যাতনামা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে বানানো হচ্ছে এসব রিপোর্ট। কাগজপত্র ভুয়া প্রমানিত হলে সেগুলোর ভিসা য়ো হয়না। এতে সাধারণ মানুষ পড়ছেন ভোগান্তিতে।

ভিসা সেন্টারের এক কর্মকর্তা বলেন, কিছু অসাধু দালাল মানুষের সরলতাকে কাজে লাগাচ্ছে। তারা টাকা নিয়ে নকল প্রেসক্রিপশন ও রিপোর্ট বানিয়ে দেয়। অনেক সময় ভিসা মিলে গেলেও ভারতে গিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। ইতোমধ্যে এমন একাধিক ঘটনা ঘটেছে। এজন্য ভিসার বিষয়ে আমরা বেশ কঠোরতা অবলম্বন করি, যাতে করে ভারতে গিয়ে কেউ ভোগান্তির শিকার না হন।

সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন আবেদনকারী জানালেন, দালালরা অনেকটা সহজ সমাধান দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে। তারা বলে শুধু পরিচয়পত্র দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে। আর তাতেই ঝুঁকছেন অনেকে, বিশেষ করে যারা গ্রামাঞ্চল থেকে আসছেন এবং কাগজপত্র তৈরির ঝামেলায় যেতে চান না। একজন আবেদনকারী বলেন, আমরা ভেবেছিলাম দালালরা কাজটা সহজ করছে। কিন্তু এখন বুঝতে পারছি, তারা আসলে সর্বনাশ করছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা মনোজ কুমার সতর্ক করে বলেন, সত্যিকারের কাগজ থাকলে ভিসা পেতে কোনো সমস্যা নেই। কিন্তু দালালদের মাধ্যমে গেলে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। ভুয়া কাগজ জমা দিলেই আমরা কঠোরভাবে তা প্রত্যাখ্যান করছি।


আরো খবর