• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চারঘাট উপজেলার শলুয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র সাব্বির হোসেন ও মৃত ইসরাফিল শাহের ছেলে আবু সাইদ।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলা ডিবি পুলিশ পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ ফতেপুরগামী পাকা রাস্তার ওপর দুই মাদকব্যবসায়ী একটি মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এসময় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ৮২ গ্রাম এবং অপর মাদক কারবারি আবু সাইদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনে হেরোইন ২০ গ্রামসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের হয়েছে।


আরো খবর