• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে আলুর দুই আড়তদারকে জরিমানা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে কোল্ডস্টোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুজন আড়তদারকে জরিমানা করা হয়। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বায়া বাজারের হিমালয় কোল্ড স্টোরেজে অভিযান চালায়। এসময় দুই আড়তদারকে আলু বিক্রির রশিদ না থাকায় আট হাজার টাকা জরিমানা করা হয়। স্টোরেজের মুকুল আড়তদারকে ৫ হাজার ও হযরত আড়তদারকে ৩ হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় পাইকারি আলু ব্যবসায়ীরা দাবি করেন, কয়েক হাত বদলে মূলত আলুর দাম বাড়ে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফার আশায় বাজার বৃদ্ধি করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ পরিচালক জাহাঙ্গীর আলম জানান, সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisements


আরো খবর