• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যকার বিভাজনই নির্বাচনকে অনিশ্চিত করে দেয়ার জন্য যথেষ্ট: নুর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যকার বিভাজনই নির্বাচনকে অনিশ্চিত করে দেয়ার জন্য যথেষ্ট: নুর
গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যকার বিভাজনই নির্বাচনকে অনিশ্চিত করে দেয়ার জন্য যথেষ্ট: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশী বিদেশী অনেকগুলো প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, রাজনৈতিক দলগুলো আমরা সবাই এখন গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলছি। সেই শক্তিগুলোর মধ্যে প্রচন্ড বিভাজন। এই বিভাজন যদি অব্যাহত থাকে , তাহলে আর কিচ্ছু লাগবে না। এই বিভাজনই নির্বাচনকে পেছানোর জন্য এবং নির্বাচনকে অনিশ্চিত করে দেয়ার জন্য যথেষ্ট। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আলোচনা করার সময় তিনি একথা বলেন।

Advertisements

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘোষিত তফশিল অনুযায়ি ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুর।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে এক গণসমাবেশে প্রধান অতিধির বক্তব্যে নুর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ বিএনপি-জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না।
১৮এর কোটা সংস্কার থেকে ২৪ এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র অধিকার, যুব অধিকার ও গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও গত এক বছরে বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ্য করি নি। দেশে এখনো পুরনো ফ্যাসিবাদী রাজনীতি চালু রয়েছে এবং পুরনো ফ্যাসীবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল ২০১৮ সালের কোটা আন্দোলনের মাধ্যমে। গণঅভ্যুত্থানের মূল শক্তিই ছিল ২০১৮ সালের কোটা আন্দোলন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ বিএনপি জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না। আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে তরুণরাই শক্তি। এই তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ। তরুণদের হাতে বাংলাদেশের শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যাস্ত হলে পথ হারাবে না বাংলাদেশ।

পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেজন্য আমরা বলেছি, নিম্ন কক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামীর সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।

 

রাজশাহী মহানগর গণঅধিকার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ শাজাহান আলী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী রাজিব হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের মোঃ মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।


আরো খবর