• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদের মুক্তি চেয়ে মিনুর সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য সরকার আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে তাকে কারাগারে বন্দি রাখতে চায়। অবিলম্বে চাঁদের মুক্তির দাবি জানান মিনু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখার দায়ে গ্রেপ্তারকৃত আবু সাঈদ চাঁদের মুক্তি ও ন্যায় বিচারের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি বলেন, বিচারপতি যারা তাদের সম্মান সর্বোচ্চ উপরে। কিন্তু সেটি আজ নষ্ট করে ফেলা হয়েছে। বিচারপতিরা আজ নিজেদের কর্মকাণ্ডে তাদের সম্মান নষ্ট করে ফেলেছেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ জেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর