• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রতারিত নগদ গ্রাহকের টাকা উদ্ধার করে দিলো পুলিশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী মহানগরী’র এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৯ হাজার ৬শত টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে রিপন আলী (৩৯)কে তার বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬শত টাকা পাঠায়। কিন্তু পরদিন রিপন দেখতে পান তার নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই। পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তার সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঐ জিডি’র পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই  মিজানুর রহমান ও তার টিম সেই টাকা উদ্ধারে অভিযান শুরু করেন। তারা আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে প্রতারকের নাম ঠিকানা সনাক্ত করেন। এরপর বেলপুকুর থানা পুলিশ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান মঙ্গলবার বিকেলে রিপনের কাছে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন। রিপন টাকা উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরো খবর