• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দ। সোমবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।

Advertisements

এসময় রাজশাহীর সংবাদ মাধ্যম, সাংবাদিকতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো কিভাবে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করছে তা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে স্থানীয় সাংবাদিকদের মনোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়েও আলোচনা হয়। সুস্থ ধারার সাংবদিকতা ও সাংবাদিকদের গঠনমুলক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।

এসময় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব উপস্থিত ছিলেন।


আরো খবর