• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি দুই আসামী রাজশাহীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি দুই আসামী রাজশাহীতে গ্রেপ্তার
টাঙ্গাইলে পুলিশের বেশে ডাকাতি দুই আসামী রাজশাহীতে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহীর দুটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার ও আমিনুল মোমেনীন (৩১) চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার।

Advertisements

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে গ্রেপ্তার করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে।

র‌্যাব জানিয়েছে, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেন। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ ৫-৬ জন পালিয়ে যায়।
এ সময় আটককৃতদের দেহ তল্লাশিতে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আর আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।


আরো খবর