• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একটি কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, মজনু আহমেদ (৪০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে  মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ায়েরর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর উপশহর এলাকায় অভিযোগ চালিয়ে মজনুকে আটক করে র‌্যাব। এসময় তার প্রাইভেট কারে তল্লাশী করে কারের ভিতরে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আরো খবর