• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান রাজশাহী এডিটরস ফোরামের

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান রাজশাহী এডিটরস ফোরামের
সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান রাজশাহী এডিটরস ফোরামের

পেশা হিসেবে সাংবাদিকতাকে সম্মানজনক অবস্থানে রাখতে সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহবান জানিয়েছে রাজশাহী এডিটরস ফোরাম। শনিবার দুপুরে এডিটরস ফোরামের কার্য নির্বাহী কমিটির সভায় এই আহবান জানানো হয়।

Advertisements

সামাজিকভাবে সাংবাদিকতা পেশার সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নিজেদের বিরত থাকার আহবানও জানান ফোরামের নেতৃবৃন্দ। সেই সাথে স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয় সভায়। সভায় রাজশাহী এডিটরস ফোরামের গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে।

দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।


আরো খবর