• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নতুন নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে: লিটন

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই। পিপিপি‘র আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবন চালু করে আয় বাড়ানোর হবে। সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে। এবার সেটি করা হবে।

রোববার বিকেলে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, নগরীতে অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং আগামীতেও অনেক কাজ হবে। পরিচ্ছন্ন, সুন্দর, মনোরম বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। বিদেশে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের মাধ্যমে এই সুমান ব্যাপকভাবে ছড়িয়েছে। রাজশাহী  দেশের মধ্যে এক নম্বরে শহরে পরিণত হয়েছে। এই অর্জন ধরে রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ।


আরো খবর