• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ বাংলাদেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত হিট (HEAT= Higher Education Acceleration and Transformation)  প্রকল্পের আওতায় প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরীর কৌশল শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

Advertisements

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। যা আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টশন উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

কর্মশালায় হিট (HEAT) প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতি, অনুদান প্রাপ্তির নিয়মাবলী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশগ্রহণ করে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন। সন্ধ্যায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।


আরো খবর