• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আবুল হাসান, সম্পাদক হাফিজুর

রাবি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
রাবির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আবুল হাসান, সম্পাদক হাফিজুর
রাবির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আবুল হাসান, সম্পাদক হাফিজুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষাভিত্তিক সংগঠন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল হাসান কুরাইশিকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত সোমবার (৩০ জুন) এই নতুন কমিটির গঠনের মাধ্যমে ক্লাবটি তাদের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মাহবুব আলম ও তালহা হোসাইন। জয়েন্ট সেক্রেটারি খালেদ মিয়া, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. ইয়াকুব আলী, অর্গানাইজিং সেক্রেটারি মো. মোস্তাবশির রাহিক, অফিস সেক্রেটারি আহম্মদ ইমতিয়াজ সৈকত, ট্রেজারার কাওসার আহমেদ, পাবলিসিটি সেক্রেটারি মোঃ সবুজ মিয়া, আইটি সেক্রেটারি পায়েল আহমেদ। এছাড়াও কমিটিতে আরও ১৯ জন এক্সিকিউটিভ সদস্য রয়েছেন।

Advertisements

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুল হাসান কুরাইশি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি ভাষায় সাবলীলতা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। নতুন কমিটি এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা বিষয়ে আত্মবিশ্বাস তৈরি করা এবং স্পিকিং ফোবিয়া দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তারা আরও জানান, নতুন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় আগ্রহী করে তুলতে ও তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, সেশন পরিচালনা করবে। এ লক্ষ্যে ক্লাব সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।


আরো খবর