• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২ জুলাই, ২০২৫
নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৯টি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ১৭ মে উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে প্রায় শতাধিক বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়। এর মধ্যে প্রায় ৪৯টি পরিবারের বাড়ি-ঘর লন্ডভন্ড হয়ে যায়। কিছু বাড়িঘর আংশিক ক্ষতি হয়।
ইউএনও মুর্শিদা খাতুন বলেন, আমরা আজ ৪৯টি পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রত্যেককে ১বান্ডেল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করা হয়েছে। তবে এ কার্যক্রম চলমান থাকবে।


আরো খবর