• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুই যুগেও উন্নয়নের ছোঁয়া পায়নি হাড়ুপুর বাগানপাড়া

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২ জুলাই, ২০২৫
দুই যুগেও উন্নয়নের ছোঁয়া পায়নি হাড়ুপুর বাগানপাড়া
দুই যুগেও উন্নয়নের ছোঁয়া পায়নি হাড়ুপুর বাগানপাড়া

রাজশাহী নগরীর পাশেই পবা উপজেলার হাড়ুপুর ইউনিয়নের বাগানপাড়া নামটি যেন উন্নয়ন থেকে বিচ্ছিন্ন এক গ্রাম। কেটে গেছে প্রায় দুই যুগ, তবু এখনও এই গ্রামের মানুষের জীবনে পৌঁছায়নি আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বস্তি। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদায় ভরে যায় গ্রামটির একমাত্র প্রধান সড়কটি। হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ।

Advertisements

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাড়ুপুর বাগানপাড়া জামে মসজিদ থেকে শরিফের বাড়ি পর্যন্ত প্রায় ৬৫৫ মিটার দীর্ঘ সড়কটির চেহারা কর্দমাক্ত ও করুণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁচা সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষায় সামান্য বৃষ্টিতেই সড়কটি রূপ নেয় কর্দমাক্ত এক জলাভূমিতে। ফলে স্কুলে যাওয়া শিশু, অসুস্থ মানুষ, এমনকি দাফনের জন্য লাশ বহনেও নাভিশ্বাস ওঠে গ্রামবাসীর।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, ২৫ বছর আগে এলজিইডি এই রাস্তা করেছিল। এরপর থেকে আর কোনো উন্নয়ন চোখে পড়েনি। বর্ষায় হাঁটাও যায় না, পড়ে গিয়ে অনেকেই আহত হন। জনপ্রতিনিধিদের কাউকেই দেখি না আমাদের এলাকায়।

একই হতাশা ব্যক্ত করেন প্রবীণ গ্রামবাসী আব্দুস সামাদ বলেন, বিএনপির সময় এই রাস্তা হয়েছিল, তারপর আওয়ামী লীগ সরকার এলেও কেউ আর খোঁজ নেয়নি। কতবার বলেছি, কেউ শুনেই না।
প্রায় আড়াই হাজার মানুষের বসবাস এই গ্রামে। জীবনের প্রয়োজনে প্রতিদিনই তাদের এই পথ দিয়েই যাতায়াত করতে হয়—বাজার, স্কুল, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে। অথচ বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে রাস্তাটি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মোহাম্মদ বলেন, আমি দায়িত্বে থাকার সময় শ্রম দিয়ে এই রাস্তা করিয়েছিলাম। এরপর বারবার চেষ্টা করেও কোনো উন্নয়ন হয়নি। এই রাস্তায় কবরস্থানও আছে, যেখানে দাফন-কাফনে হাজার হাজার মানুষ আসে। অথচ এখানে গাড়ি ঢোকে না।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ জানান, আমি এ ব্যাপারে অবগত ছিলাম না। গ্রামবাসী যদি আমাকে সরাসরি জানায়, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আরো খবর