• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৩০ জুন, ২০২৫
সান্তাহারে এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সান্তাহারে এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬৫ পিস এ্যাম্পুলসহ মাদক কারবারি দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রেনু আক্তার রেনুকা (৩৮) তিনি উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার মৃত সখের আলীর মেয়ে ও মানিক হোসেন (২৩) তিনি নওগাঁ সদর উপজেলার হরিরামপুর পশ্চিম পাড়ার হামিদুর রহমানের ছেলে। গতকাল সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisements

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসী জনৈক ইমরানের বাড়ির ভিতরে এ্যাম্পুল ইনজেকশন বিক্রির জন্য দুই মাদক কারবারি অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় মাদক কারবানি রেনু আক্তার রেনুকাকে এবং আরেক কারবারি মানিক হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।


আরো খবর