২০২৫-২০২৬ অর্থবছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটে মেরামত ও সংরক্ষণ এর আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবেদন কারিদের (এলসিএসদের) তিন ইউনিয়নের নামের মূল তালিকা প্রকাশ করেছে পুঠিয়া উপজেলা প্রকৌশলী। রবিবার সকাল ১১ টার থেকে পুঠিয়া উপজেলা চত্বরে (এল,সি,এস) আবেদন গ্রহণ করা হয়। আবেদন করেন তিন ইউনিয়নের প্রার্থী। যে তিন ইউনিয়নের প্রার্থী আবেদন করেন আজ সেগুলো হলো পুঠিয়া সদর, ভালুক গাছি ও শিলমারিয়া এই ইউনিয়নের মোট ১০৬ জন আবেদন করেন।
যাচাই-বাছাই শেষে সকলের উপস্থিতিতে লটারি আয়োজন করা হয়। লটারি মাধ্যমে কাজের সুযোগ পান পুঠিয়া ইউনিয়নের -৩ জন নারী। ভালুক গাছি ইউনিয়নের ২ জন নারী ও শিলমারিয়া ইউনিয়নের ৭ জন নারী।
লটারি চলাকালীন সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর, উপজেলার প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, ভালুক ইউনিয়নের প্রশাসন যুবউন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ সেই সাথে উপস্থিত ছিলেন তিন ইউনিয়নের সকল আবেদনকারি নারী সদস্যগণ।