• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত; ৫ ঘন্টা পর ট্রেন চলাচল

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৯ জুন, ২০২৫
আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত; ৫ ঘন্টা পর ট্রেন চলাচল
oplus_0আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত; ৫ ঘন্টা পর ট্রেন চলাচল

বোনারপাড়া-সান্তাহর রেললাইনের বগুড়ার আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি বা কোচ লাইনচ্যুত হয়েছে। দীর্ঘ ৫ ঘন্টার পর লাইনচ্যুত দুইটি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় কোন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গত শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে স্টেশনের ১ নম্বর রেল লাইনের ৯ নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টা ৪০ মিনিটে লাইচ্যুত দুটি বগি রেখে রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Advertisements

এ বিষয়ে আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন রাত ২টা ৩০ মিনিট অতিক্রম করার সময় ৯ নং পয়েন্ট পার হওয়ার পরপর দুটি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে রংপুর এক্সপ্রেসসহ কোন ট্রেন যাতাযাত করতে পারেনি। সকল ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগি ট্রেন থেকে সরিয়ে রেখে বিকল্প লুফ রেললাইন ব্যবহার করে ভোর ৫টা ৪০ মিনিটে আদমদীঘি স্টেশন থেকে অপর বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় পর্যন্ত অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বগুড়ার উর্দ্ধতন সহকারি প্রকৌশলী আফজার হোসেন বলেন, পরদিন রোববার সকাল ৯টা থেকে অপর আন্ত:নগর ও লোকারসহ চারটি ট্রেন গুলো লুফ লাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক শুরু করা হয়। তবে কি কারনে কোচের বেলিপ্লেট ভেঙ্গে গেছে সেই বিষয়ে তদন্ত টিম কাজ করছে।


আরো খবর