• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৯ জুন, ২০২৫
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসি (২৭) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মোল্লাডাঙার বাসিন্দা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগরে ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

তিনি বলেন, ফোরদৌসি গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা
খারাপ হলে তাকে গত ২৫ জুন হাসপাতালের আআইসিইউ নেয়া হয়। গতকাল রাতে ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। তার কোন ভ্রমণের ইতিহাস পাওয়া যায় নি। এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে।

শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন রোগী। এদের মধ্যে ৭৪ সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো একজন রোগী ভর্তি হয়েছে।


আরো খবর