• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২৮ জুন, ২০২৫
আরএমপির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
আরএমপির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ গ্রাম গাঁজা এবং ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা ও ডিবি পুলিশ। আরএমপির শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মিঠু (২৬) তিনি নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত মমিনের ছেলে ও মোজলেফা বেগম (৩০) তিনি একই থানার খিরশিন টিকর দক্ষিনপাড়ার তারেকের মেয়ে।ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি  মিনহাজ আলী (২০) তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

Advertisements

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ জুন  বিকালে আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় খিরশিন টিকর এলাকায় রাস্তার পাশে অবস্থানকালে সন্দেহভাজন মিঠুকে আটক করে। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোজলেফা বেগমের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মিঠুর তথ্যের ভিত্তিতে ওই দিন বিকাল সাড়ে ৫টায় শাহমখদুম থানার খিরশিন টিকর দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে মোজলেফা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাঁর হেফাজত হতে ৩৪০ গ্রাম গাঁজা জব্দ করে।

অপরদিকে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: তৌহিদুর ইসলাম ও তার টিম দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকা থেকে আসামি মিনহাজ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।


আরো খবর