• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৮ জুন, ২০২৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ

আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এই প্রতিপাদ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর কৃষক দলের আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নওগাঁ রোডের ডিভাইডারে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ -২ এর সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ (দুলু)।

Advertisements

এ সময় আরও উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু,
নজিপুর পৌর কৃষক দলের সভাপতি মাহাফুজুল হক (লাইফ), সাধারণ সম্পাদক কামাল হোসেন, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাই চেয়ারম্যান মোরেম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় আব্দুল কাদের সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।অতিথিরা বলেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশ রক্ষার বনায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্র নায়ক ছিলেন তিনি।


আরো খবর