• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাগঞ্জে খাস জায়গায় দোকানঘর নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৯ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় সরকারি হাটের খাস জায়গায় দোকানঘর নির্মাণ কার্যক্রমের প্রতিবাদে প্রায় আড়াই ঘন্টা রাজশাহী-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা।

Advertisements

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারোঘরিয়া প্রান্তে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় রাজশাহী-সোনামসজিদ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়। আটকা পড়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ।

এসময় অবরোধকারীরা বলেন, বারোঘরিয়া বাজারে সরকারি খাস জায়গায় হাট বসে। সেই জায়গায় হঠাৎ করে দোকানঘর নির্মাণ করতে ইজারা দিয়েছে ভূমি অফিস। তাই দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ বন্ধ করতে হবে। পরে নির্মাণাধীন দোকানঘর ভাংচুর করা হয়। এসময় দুই দিনের মধ্যে ইজারা বাতিলের হুশিয়ারি দিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন জানান, উপজেলা থেকে ইজারা দেয়া হাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় সরকার রাজস্ব হারাচ্ছে। যেই জায়গায় দোকানঘর নির্মাণ করা হচ্ছে তা সরকারি খাস জায়গা। সকল নিয়ম মেনেই সরকারি খাস জায়গা ইজারা দেয়া হয়েছে। এতে অবৈধ দখলদারদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তবে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।


আরো খবর