• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ১৯ কোটি ৬৪ লাখ টাকায় হবে দুদকের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

Advertisements

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য ১৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী নগরের কাজীহাটা রোডের দক্ষিণ পাশে, নির্বাচন অফিসের সংলগ্ন ১৬.৯৭ শতাংশ জমির ওপর নির্মাণাধীন এই ভবনটির প্লিন্থ এরিয়া ৪ হাজার ৬২৬ দশমিক ২০ বর্গফুট এবং মোট ফ্লোর এরিয়া ২৯ হাজার ১২১ দশমিক ২০ বর্গফুট।

প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে ২০২৪ সালের ১ এপ্রিল এবং নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে ২০২৮ সালের ১ জুন।

সোমবার সকাল সোয়া ১০টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই ভবন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।

সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক  কামরুল আহসান এবং প্রকল্প পরিচালক  কামরুজ্জামান।

মতবিনিময় সভার শুরুতেই প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম।


আরো খবর