• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে তিন সপ্তাহ নিরুদ্দেশ যুবকের বস্তাবস্তি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৭ মে, ২০২৫

রাজশাহীর তানোরে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্ধেশ হওয়ার তিন সপ্তাহ পর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পড়ে ছিলো তানোরের শিবনদীতে। শনিবার সকালে গলিত মরদেহ ও হাড় হাড্ডি উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি তানোর পৌর শহরের হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চিত্তরঞ্জন পাল (২৬) গত ২৭ এপ্রিল রবিবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ছেলের খোঁজ না পেয়ে পরদিন পিতা মনোরঞ্জন পাল তানোর থানায় সাধারণ ডায়েরি করেন।
তানোর থানার ওসি বলেন, শনিবার সকালে তানোরের শিবনদীতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করেন যে, এটি চিত্তরঞ্জনের লাশ। এরই মধ্যে পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছেন।

Advertisements


আরো খবর