• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি
অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার এবং ন্যায়বিচার সংক্রান্ত অধিকার বিষয়ে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় রাজশাহীর হোটেল ওয়ারিশানের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি এর উদ্যোগে আয়োাজিত এবং ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২২ জন গণমাধ্যম কর্মী অংশ নেন। সুব্রত পালের সঞ্চালনায় এসিডি প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল মতিন অনুষ্ঠানের উদ্ধেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন।
সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরের ফলে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা সংলাপে উঠে আসে।
আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হচ্ছে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা, যেন তারা নিয়মিতভাবে অভিবাসী ইস্যুগুলোতে প্রতিবেদন তৈরি করেন এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। গণমাধ্যম সংলাপে অভ্যন্তরীণ অভিবাসীদের সংকট সমাধানে এবং অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানান।
সংলাপে বক্তারা বলেন, আমরা চাই, অভ্যন্তরীণ অভিবাসীদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গণমাধ্যমে আরও বেশি গুরুত্ব পাক, যাতে নীতিনির্ধারকরা বিষয়টি বিবেচনায় আনেন। অভ্যন্তরীণ অভিবাসীদের জটিল বাস্তবতা ও সমস্যাগুলো তুলে ধরতে পারলে সরকার উন্নয়ন কর্মকান্ড একদিকে যেমন বেগবান হবে অন্যদিকে এসডিজি অর্জন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসীদের কণ্ঠস্বর তুলে ধরতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংলাপে বাংলাদেশ সংবাদ সংস্থার স্পেশাল করসপন্ডেট ড. আইনুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বাংলা নিউজের সিনিয়র করসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গোদাগাড়ী প্রেস ক্লাব সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, আমাদের সময়ের ব্যুরো চীফ জিয়াউল গনি সেলিম, উত্তরা প্রতিদিন এর সম্পাদক এনায়েত করিম, দৈনিক সোনালী সংবাদের চীফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো ইনচার্জ রাশিদুল হক রুশো, দৈনিক করতোয়ার মাইনুল হাসান জনি, প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, নতুন প্রভাতের চীফ রিপোর্টার হাবিব আহমেদ, সময় টেলিভশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, সোনার দেশ স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ঢাকা পোস্টের প্রতিনিধি শাহিনুল আশিক প্রমূখ বক্তব্য রাখেন এবং মতামত ব্যাক্ত করেন।
সংলাপে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য বরাদ্দকৃত তহবিল ও সেবা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়। একইসঙ্গে গণমাধ্যমকে আহ্বান জানানো হয়, যেন অভিবাসীদের সমস্যার ওপর ধারাবাহিক প্রতিবেদন ও ফিচার তৈরি করা হয়।

Advertisements


আরো খবর