• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন-রীমন আলী। নূর ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের ৫৯তম এমবিবিএস শিক্ষার্থী। রীমন আলী রাজশাহী মেডিকেল কলেজের ৬১তম এমবিবিএস শিক্ষার্থী।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার কপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেন।
জানা গেছে- জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন ছাত্রনেতা নূর ইসলাম। তিনি ছাত্র আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী হলেও তিনি নগরীর লক্ষ্মীপুর, সাহেব বাজার, ভদ্রা, তালাইমারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেনগেটে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে ছিলেন তিনি।
এছাড়া কমিটিতে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মানসিফ তাহসিন, সহ-সভাপতি আমরি মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানীফা হানীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস সাদিক, রোবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দফতর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।

Advertisements


আরো খবর