• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাজশাহী মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।

Advertisements

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্ব) মো: বজলুল হক মন্টু।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি সমরনায়ক বীর উত্তম জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ওই বছরের মধ্য আগষ্ট থেকে চলা টালমাটাল পরিস্থিতির অবসান হয়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

গত জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে ১৭ বছর পর পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও সারাদেশে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি পালন করছে।


আরো খবর