• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাজু, সম্পাদক অপু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ঐতিহ্যবাহি রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ.ম সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। রোববার রাতে রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসস্মতিক্রমে এই কমিটি গঠিত হয়েছে।
তিন বছর মেয়াদি এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), সহ সভাপতি আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্যা নিউ নেশান ও দৈনিক আমার সংবাদ). জিয়াউল গনি সেলিম (নিজস্ব প্রতিবেদক, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল) ক্রিড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)। নির্বাহী সদস্য পদে রয়েছেন, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন. দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক কামাল মালিক ও দৈনিক নতুন প্রভাতের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত।

Advertisements


আরো খবর