• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি ছাত্রদলের সদস্যসচিবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

দলের মধ্যে কোন্দল সৃষ্টি, বহিরাগতদের এনে নেতা-কর্মীদের হেনস্তা, মারধরের হুমকিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী ওরফে সানিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে খোদ ছাত্রদলেরই একাংশ এ ঘোষণা দেয়। তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন শামসুদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে কয়েকজন বহিরাগত হুমকি দেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, হুমকিদাতা নগরের মতিহার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা। তিনি শামসুদ্দিন চৌধুরীর পক্ষের। গত বছরের ১৩ আগস্ট শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য শামসুদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে দলের ১৭ নেতা। কিন্তু কেন্দ্র থেকে বলা হয়েছিল, এখন যেহেতু আন্দোলন চলছে, সেহেতু বিষয়টি স্থগিত থাক। পরবর্তী সময়ে যদি এমন কিছু করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পরও যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তাঁরা গণপদত্যাগ করবেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁকে (মাহমুদুল) যে হুমকি দিয়েছে, এটার প্রমাণ কী? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা–বানোয়াট।’

সংবাদ সম্মেলনের বিষয়ে সংগঠনের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সমর্থন আছে কি না, জানতে চাইলে মাহমুদুল বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন। তবে সুলতান আহমেদ রাহী বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার কোনো সমর্থন নেই। এই সংবাদ সম্মেলন দলের শৃঙ্খলা পরিপন্থী।’

 

 


আরো খবর