• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে চোলাইমদসহ দুইজন আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চারঘাটের ভায়া লক্ষীপুর এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলো- চারঘাট উপজেলা ভায়া লক্ষীপুর এলাকার কুনাল (৪৫) ও একই এলাকার শাহীন আলী (২৪)।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সদর কোম্পানী সদর কোম্পানীর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের (দোকানদার মুংলী বাজার) আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাইমদ বিক্রির জন্য অপেক্ষা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে ওআ আম বাগানে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে কুনাল ও শাহীনকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৬শ’ লিটার চোলাই মদ উদ্ধার হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অবৈধ চোলাইমদ বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। আটককৃতদের চারঘাট থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আরো খবর