• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতে পালানোর সময় আটক রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

নিজামুল হোদা রাজশাহীর উপ শহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পলায়ন করবেন। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। এ ব্যাপারে প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আরো খবর