• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি উপাচার্যের কক্ষে তালা, ক্যাম্পাসে আসেনি প্রশাসনে থাকা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

রাষ্ট্রপতির নির্বাহী আদেশ অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানালেও বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ সকল দাপ্তরিক কার্যক্রম। এসময় বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী চায়ের স্টল ও প্রশাসনিক ভবন সংলগ্ন লিচু চত্বরে জমায়েত হতে দেখা যায়।

Advertisements

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে এ চিত্র দেখা যায়৷ এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। এছাড়াও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, একাডেমিক ভবন, আবাসিক হলসমূহ তালাবদ্ধ রয়েছে। চায়ের স্টলে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তা ও কর্মচারীদের ভিড় চোখে পড়ার মতো। এসময় বিএনপিপন্থী শিক্ষকদের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আড্ডা দিতে দেখা যায়।

জানতে চাইলে কর্মকর্তা ও কর্মচারীরা জানান, তারা সঠিক সময়ে তাদের দপ্তরে উপস্থিত হয়েছে৷ কিন্তু মূল দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ আসেননি৷ সকল পর্যায়ে আওয়ামীপন্থী শিক্ষকরাই দখলে নিয়ে রেখেছিলেন। সরকার পরিবর্তন হওয়ায় তারা অফিসে আসছেন না। তাই তারা আড্ডা জমিয়েছেন৷


আরো খবর