• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শহীদদের স্মরণে রাজশাহী কলেজে দোয়া, আট দাবি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

রাজশাহী কলেজে গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আট দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে না। শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে। ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংগঠিত ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি অরাজনৈতিক স্টুডেন্ট কমিউনিটি গঠন করতে হবে যেখানে কলেজ প্রশাসন তাদের সম্মতি জানাবে এবং কলেজে কোনো ধরণের সমস্যা হলে শিক্ষার্থীরা কমিউনিটির অবগত করবে। কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সম্প্রতি ছাত্রীনিবাসে নাশকতা চালানোর যে ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কলেজ ক্যাম্পাস ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নিরাপত্তা প্রনয়ণের দায়িত্ব শুধুমাত্র কলেজ প্রশাসনের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবেন।
পরে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। এসময় রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাতসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisements

 


আরো খবর